← Bengal Prints
⇩ English PDF ⇩ বাংলা PDF
01 / 33
A Documentary Reckoningএকটি দলিলভিত্তিক নিরীক্ষা

জুলাই কেনো প্রতারণা?

Why July a Deception

The anatomy of a promise, and how it was broken.যে স্বপ্ন বোনা হয়েছিল, ভেঙে দেওয়ার জন্যই

Two parts · from the July of 2024 to the Bangladesh that followed · sourced from the Bangladeshi pressদুই পর্ব · ২০২৪-এর জুলাই থেকে তার পরের বাংলাদেশ পর্যন্ত · বাংলাদেশি সংবাদমাধ্যম থেকে সংকলিত
scroll ↓
The whole pictureসম্পূর্ণ চিত্র

Two parts, one deceptionপ্রতারণার দুই পর্ব

Part I: The July Days (from July 1 to July 36)প্রথম পর্ব: জুলাইয়ের দিনগুলো (১ জুলাই থেকে ৩৬ জুলাই)

  1. A day-by-day timeline of the uprisingজুলাইয়ের দিনভিত্তিক ঘটনাপ্রবাহ
  2. Never unarmed, never wholly peacefulকখনোই নিরস্ত্র নয়, কখনোই পুরোপুরি শান্তিপূর্ণ নয়
  3. A pretext for regime change from the start?শুরু থেকেই কি ক্ষমতা বদলের অজুহাত?
  4. Ever truly non-partisan?আসলেই কি অরাজনৈতিক ছিল?
  5. Was the ‘razakar’ warning wrong?‘রাজাকার’ স্লোগান: প্রতিবাদ নাকি পরিচয়?
  6. A coordinated, planned uprising?সমন্বিত, পরিকল্পিত অভ্যুত্থান?
  7. How many martyrs, and was the count honest?‘শহীদ’-এর ঘোষিত সংখ্যা কতটা নির্ভরযোগ্য?
  8. The head-shots: chaos or coordination?মাথায় গুলি: কাকতালীয় নাকি পরিকল্পিত?
  9. A regime change of geopolitical convenience?ক্ষমতা পরিবর্তনে ভূরাজনীতি?

Part II: Another Bangladesh (after August 5)দ্বিতীয় পর্ব: নতুন বাংলাদেশ (৫ আগস্টের পর)

  1. ‘Bangladesh 2.0’: whose design?‘বাংলাদেশ ২.০’: কার নকশা?
  2. After the fall: anarchy to indemnityপালাবদলের পর: নৈরাজ্য ও দায়মুক্তি
  3. Discrimination did not endবৈষম্যের অবসান হয়নি
  4. Religious minorities under attackসংখ্যালঘুরা আক্রান্ত
  5. The women, repaid with fearনারীরা, প্রতিদান পেলেন ভয়ে
  6. Unmaking the Liberation Warমুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনার অবলুপ্তি
  7. Democracy is not restoredগণতন্ত্র ফেরেনি
  8. The campuses purgedক্যাম্পাসগুলোতে ‘শুদ্ধি অভিযান’
  9. The endgame: the U.S. dealশেষ অঙ্ক: মার্কিন বাণিজ্য চুক্তি
Part Oneপর্ব এক

প্রথম পর্ব

From July 1 to July 36১ জুলাই থেকে ৩৬ জুলাই

Thirty-six days that began as a demand for fairness and ended as a change of state.
Told as it happened, day by day.
ছত্রিশ দিন, যা শুরু হয়েছিল ন্যায্যতার দাবি দিয়ে আর শেষ হয়েছিল রাষ্ট্রের বৈশিষ্ট্য বদলে।
ক্রমপুঞ্জিত ঘটনাপ্রবাহ, দিন ধরে ধরে।

Early Julশুরুর জুলাই
জুন–জুলাইEarly Julশুরুর জুলাই
How it beganযেভাবে শুরু

A court revives the quota. The government appeals.আদালত কোটা ফিরিয়ে আনে। সরকার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে।

The quota in government jobs had already been abolished after the 2018 movement. In 2024 it was a court, not the government, that brought it back, and the government was appealing that ruling when the campuses stirred.সরকারি চাকরির কোটা ২০১৮ সালের আন্দোলনের পরেই বাতিল হয়ে গিয়েছিল। ২০২৪ সালে সেটি ফিরিয়ে আনে একটি আদালত, সরকার নয়। আদালতের সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করছিল। ঠিক তখনই ক্যাম্পাসগুলো উত্তাল হয়।

Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
7 Jul৭ জুলাই
৭ জুলাই7 Jul৭ জুলাই
The demandদাবি

Reform, not rupture: the ‘Bangla Blockade.’সংস্কার, ভাঙন নয়: ‘বাংলা ব্লকেড’।

The early demand was reform, pressed by students who insisted they carried no party’s flag. Their chants were about jobs, not power: ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’ and ‘কোটা না মেধা, মেধা মেধা’. To force the issue, highways and railways were shut across the country.শুরুর দাবি ছিল কোটা পদ্ধতির সংস্কার। আন্দোলনকারীরা জোর গলায় সুর তুলেছিল—“আমরা কোনো দলের পতাকা বহন করি না!” তাদের স্লোগান ছিল চাকরি নিয়ে, ক্ষমতা নিয়ে নয়:
‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’
‘কোটা না মেধা, মেধা মেধা’
দাবি আদায়ে সারা দেশে মহাসড়ক ও রেলপথ অবরুদ্ধ করা হয়।

বাংলা ব্লকেড“Bangla Blockade”, the country brought to a halt“বাংলা ব্লকেড”, গোটা দেশ স্তব্ধ
Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
14 Jul১৪ জুলাই
১৪–১৫ জুলাই14 Jul১৪ জুলাই
The sparkস্ফুলিঙ্গ

A remark, and a chant that defined the summer.একটি মন্তব্য, একটি স্লোগান — যা বদলে দিল পুরো চিত্র।

At a 14 July press conference, asked about the quota, the prime minister asked whether the benefit should go to freedom fighters’ grandchildren or, as she put it, to ‘রাজাকারের নাতি-পুতি’, the grandchildren of the collaborators. The remark invoking razakar, the collaborators of 1971, instantly fuelled the movement. At the time it read as an organic wound: she had insulted the young. Who would end up embracing that label, though? Part Two answers ↓১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে কোটা প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী জানতে চান, এই সুবিধা কি মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের দেওয়া উচিত, নাকি ‘রাজাকারের নাতি-পুতিদের’ — অর্থাৎ ১৯৭১ সালে গণহত্যার সহযোগীদের উত্তরসূরিদের। একাত্তরের গণহত্যার সহযোগীদের বোঝাতে রাজাকার শব্দটির উল্লেখ মুহূর্তেই আন্দোলনে নতুন আগুন জ্বালিয়ে দেয়। তখন ঘটনাটি অনেকের কাছে স্বতঃস্ফূর্ত ন্যায্য প্রতিক্রিয়া মনে হয়েছিল; মনে হয়েছিল প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতি-পুতি’ বলে অপমান করেছেন। কিন্তু শেষ পর্যন্ত কারা এই কলঙ্কিত পরিচয়কে সগর্বে নিজেদের বলে গ্রহণ করে? দ্বিতীয় অংশে তার উত্তর ↓

তুমি কে আমি কে, রাজাকার রাজাকার“Who are you, who am I? Razakar, razakar”
Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
15 Jul১৫ জুলাই
১৫ জুলাই15 Jul১৫ জুলাই
The organized handআড়ালের আসল শক্তি

‘Operation Hasbunallah’: an organized hand moves on the campus.‘অপারেশন হাসবুনাল্লাহ’: ক্যাম্পাসে ছাত্রশিবিরের সংগঠিত অভিযান।

One account of that night comes not from the press but from the organizers. By Chhatra Shibir’s own telling, published later on its Dhaka Metro East page, Jamaat’s long-underground student wing ran a named operation: hundreds of pre-selected cadres moved on Dhaka University over a Telegram net, drove Chhatra League from the halls, and held an overnight cordon. The footage, it says, aired on DBC News under the anti-discrimination-student banner — the movement’s public face.সেই রাতের একটি বক্তব্য এসেছে আন্দোলনের আয়োজকদের বক্তব্য থেকে। ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার ফেইসবুক পেইজে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দীর্ঘদিন আত্মগোপনে থাকা জামায়াতের এই ছাত্র সংগঠনটি অপারেশন হাসবুনাল্লাহ নামে এক পরিকল্পিত অভিযান চালায়। আগে থেকে বাছাই করা শত শত কর্মীকে টেলিগ্রামের মাধ্যমে সংগঠিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেয়। হলগুলো থেকে ছাত্রলীগ তাড়াতে এদের কাজে লাগানো হয়; ছাত্রলীগ কর্মীদের হলছাড়া করে এইসব শিবিরকর্মী সারারাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় রাখে। ওই ঘটনার ভিডিও ডিবিসি নিউজে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে প্রচারিত হয়, যা ছিল আন্দোলনের প্রকাশ্য পরিচয়।

আল্লাহর ফয়সালা হয়ে গেছে, হাসিনার বিদায় নিশ্চিত।“Allah’s verdict is in; Hasina’s fall is certain” — Manzurul Islam, Shibir’s then central president, on 15 July (by the group’s own account): the day before the first deaths, with no one yet killed — the fall was already spoken as certain.“আল্লাহর ফয়সালা হয়ে গেছে, হাসিনার বিদায় নিশ্চিত” — শিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, ১৫ জুলাই (সংগঠনের নিজস্ব ভাষ্যে): প্রথম মৃত্যুর একদিন আগে—যখন কেউ নিহত হয়নি—তখনই পতনকে নিশ্চিত বলে ঘোষণা করা হয়েছিল।
Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
16 Jul১৬ জুলাই
১৬ জুলাই16 Jul১৬ জুলাই
The first bloodরক্তপাতের সূচনা

The first deaths, and the making of a symbol.প্রথম মৃত্যু — একটি প্রতীকের জন্ম

Six died on 16 July, Abu Sayeed in Rangpur foremost among them. Less remembered: among the Dhaka dead was Sabuj Ali, identified as a worker of the ruling party’s own student wing. From the first day, the dying ran both ways. And Washington had spoken even before the blood: a day before this clash, the State Department’s Matthew Miller condemned violence against peaceful protesters and cited two dead, a figure the BBC could not then confirm.১৬ জুলাই ছয়জন নিহত হন; তাঁদের মধ্যে রংপুরের আবু সাঈদ ছিলেন সবচেয়ে আলোচিত মুখ। তবে ঢাকায় নিহতদের মধ্যে সবুজ আলীর নাম আলোচনাতেই আসে না — কারণ সবুজ ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠনের কর্মী। আন্দোলনের প্রথম দিন থেকেই দুই পক্ষেই প্রাণহানি ঘটতে থাকে। ওদিকে ১৬ জুলাই রক্ত ঝরার একদিন আগেই যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবস্থান জানিয়ে বিবৃতি দেয়। সংঘর্ষ শুরুর একদিন আগে, ১৫ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সরকার পক্ষের সহিংসতা’র নিন্দা জানান এবং দু'জন নিহত হওয়ার কথা উল্লেখ করেন; বিবিসির মতো সংবাদমাধ্যমও সেদিন মিলারের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
16–20 Jul১৬–২০ জুলাই
১৬–২০ জুলাই16–20 Jul১৬–২০ জুলাই
It was never peacefulএটি কখনোই শুধু শান্তিপূর্ণ আন্দোলন ছিল না

Arson, jailbreaks, looted armouries.অগ্নিসংযোগ, কারাগার ভাঙা, অস্ত্র লুট।

Within days the demonstration turned violent on a scale the word protest could no longer hold. Bangladesh Television, metro-rail stations, the Setu Bhaban, toll plazas and electricity substations were torched, and police boxes and stations attacked. Police called the strikes targeted assaults on the country’s Key Point Installations (KPIs). Unarmed police were killed; at least three were beaten to death, one of them left hanging from an overpass, and weapons were looted even from the Narayanganj Police Bureau of Investigation (PBI). On 19 July a crowd stormed the Narsingdi jail and freed all 826 inmates, nine of them militants, then carried off 85 firearms and 8,015 rounds of ammunition. Whatever the state’s guilt for the dead, this was not the peaceful, unarmed protest it was sold as.কয়েক দিনের মধ্যেই বিক্ষোভ এমন এক সহিংস রূপ নেয়, যেখানে শুধু ‘প্রতিবাদ’ শব্দটি আর পুরো ঘটনাকে ব্যাখ্যা করতে যথেষ্ট ছিল না। বাংলাদেশ টেলিভিশন, মেট্রোরেল স্টেশন, সেতু ভবন, টোল প্লাজা এবং বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন দেওয়া হয়; হামলা চালানো হয় পুলিশ বক্স ও থানায়। পুলিশ এসব হামলাকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশন (KPI)-এর ওপর পরিকল্পিত আক্রমণ হিসেবে উল্লেখ করে। নিরস্ত্র পুলিশ সদস্যরাও নিহত হন। অন্তত তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়, একজনের লাশ ওভারব্রিজে ঝুলিয়ে রাখা হয়। নারায়ণগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI) কার্যালয় থেকে অস্ত্র লুট করা হয়। ১৯ জুলাই আন্দোলনকারীরা নরসিংদী কারাগারে হামলা চালিয়ে ৮২৬ জন বন্দিকে বের করে আনে, যাদের মধ্যে নয়জন ছিল জঙ্গি, এবং লুট করে নিয়ে যায় ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৮ হাজার ১৫টি গুলি। প্রাণহানির জন্য রাষ্ট্রের দায় থাকলেও—আন্দোলনকে ‘শান্তিপূর্ণ ও নিরস্ত্র’ বলে দাবি করা সত্যের অপলাপ।

Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
21 Jul২১ জুলাই
২১ জুলাই21 Jul২১ জুলাই
The court answersআদালতের জবাব

The Appellate Division reforms the quota.আপিল বিভাগ কোটা সংস্কার করে।

The apex court delivered essentially what the reformers had asked: quotas cut to a fraction, the overwhelming majority of posts reserved for merit.সর্বোচ্চ আদালতের রায় মূলত আন্দোলনকারীদের দাবির পক্ষেই যায়: কোটা কমিয়ে সামান্য অংশে নামিয়ে আনা হয় এবং বিপুল সংখ্যাগরিষ্ঠ পদ মেধার জন্য সংরক্ষিত হয়।

Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
23 Jul২৩ জুলাই
২৩ জুলাই23 Jul২৩ জুলাই
The demand, metদাবি পূরণ হলো

The government gazettes the reform: 93% on merit.সরকার সংস্কারের প্রজ্ঞাপন জারি করল: মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ।

Within two days the cabinet issued the circular. If this had been a single-issue quota campaign, it was over, and the moment to go home.দুই দিনের মধ্যেই মন্ত্রিসভা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এ আন্দোলন যদি শুধু কোটা সংস্কারের আন্দোলনই হতো, তাহলে এখানেই এর সমাপ্তি হতো; আন্দোলনকারীরা ঘরে ফিরে যেত।

৯৩% নিয়োগ হবে মেধার ভিত্তিতে93% of appointments, on merit৯৩% নিয়োগ, মেধায়
Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
24 Jul–2 Aug২৪ জুলাই–২ আগস্ট
২৪ জুলাই–২ আগস্ট24 Jul–2 Aug২৪ জুলাই–২ আগস্ট
The crackdownদমন অভিযান

The demand was met. The violence only grew.দাবি মেনে নেওয়া হলো, তবু সহিংসতা থামল না।

The gazette gave the movement exactly what it had asked, yet the streets grew more violent, not less. State buildings, police stations and Key Point Installations came under sustained attack, and it was against this that the government imposed a nationwide curfew, cut the internet, and ran mass arrests, thousands detained in block-raids. The movement’s coordinators, held in Detective Branch custody, read out a statement calling the protests off, only for the demand to return, hardened, on 3 August. The dying ran on, on every side, the toll past 210, as a won demand was carried toward a single end: the fall of the government.দাবি মেনে নিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। এরপরও রাজপথে সহিংসতা কমেনি; বরং তা আরও ছড়িয়ে পড়ে। সরকারি স্থাপনা, থানা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় (KPI) ধারাবাহিক হামলা চলতে থাকে। এর জবাবে সরকার দেশজুড়ে কারফিউ জারি করে, ইন্টারনেট বন্ধ করে দেয় এবং ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করে। বিভিন্ন এলাকায় ব্লক রেইড চালিয়ে হাজার হাজার মানুষকে আটক করা হয়। আন্দোলনের সমন্বয়কারীদের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নিয়ে আন্দোলন প্রত্যাহারের একটি বিবৃতি পড়ানো হয়। কিন্তু ৩ আগস্ট দাবি ফিরে আসে আরও কঠোর হয়ে। এদিকে প্রাণহানি চলতেই থাকে; সব পক্ষ মিলিয়ে নিহতের সংখ্যা ২১০ ছাড়িয়ে যায়। কোটা সংস্কারের দাবি পূরণ হলেও আন্দোলন থামেনি; বরং তা অগ্রসর হয় তার মূল লক্ষ্যের দিকে—সরকার পতন।

Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
3 Aug৩ আগস্ট
৩ আগস্ট3 Aug৩ আগস্ট
One pointএক দফা

Nine points become one: the government must go.নয় দফা থেকে এক দফা: সরকারের পতনের দাবি।

The demands had climbed by stages: 4 points, then 8, then 9, before collapsing to a single one. The mask, if there was one, was off. The demand was no longer reform, or the nine-point charter. It was the fall of the state — declared, by one account, only after clearance from the cantonment.আন্দোলনের দাবি ধাপে ধাপে বেড়েছিল—প্রথমে ৪ দফা, পরে ৮, এরপর ৯; শেষ পর্যন্ত সবকিছু এসে ঠেকে একটিমাত্র দাবিতে। সব আড়াল সরে যায়। দাবি আর সংস্কার বা নয় দফা বাস্তবায়ন নয়; একটিই দাবি—সরকার পতন। সেই এক দফা দাবি ঘোষণা করা হয় সেনানিবাস থেকে সবুজ সংকেত পাওয়ার পর পরই।

এক দফা“One point”: the government’s resignation“এক দফা”: সরকারের পদত্যাগ
Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
4 Aug৪ আগস্ট
৪ আগস্ট4 Aug৪ আগস্ট
Enayetpurএনায়েতপুর

A thana overrun; thirteen officers killed.থানায় হামলা—১৩ পুলিশ সদস্যকে হত্যা

At Enayetpur in Sirajganj, a station was stormed and thirteen policemen killed in a single day’s violence, among the bloodiest episodes of the uprising, and none of it the state’s doing.সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি থানায় হামলা চালিয়ে এক দিনের সহিংসতায় ১৩ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়। এটি ছিল আন্দোলন চলাকালে সবথেকে রক্তক্ষয়ী ঘটনাগুলোর একটি, যার দায় সরকারের কাঁধে বর্তায় না, বরং আন্দোলনকারীদের নৃশংসতার পরিচয় বহন করে।

Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
5 Aug৫ আগস্ট
৩৬ জুলাই5 Aug৫ আগস্ট
36 July৩৬ জুলাই

The government falls.সরকারের পতন।

On what the movement called “36 July,” the prime minister left and a fifteen-year government ended — the army having signalled it would not fire on the crowds. In its final weeks it had formed a three-member judicial inquiry and invited UN experts to help investigate the killings, an offer its own fall overtook. The promise of a peaceful, non-partisan, inclusive new Bangladesh now had to be kept. What followed is Part Two.আন্দোলনকারীদের দেওয়া নাম—৩৬ জুলাই। সেনাবাহিনী বিক্ষোভকারীদের না আটকিয়ে গণভবন অভিমুখে যাত্রা করার ব্যবস্থা করে দেয়। প্রধানমন্ত্রী দেশ ত্যাগে বাধ্য হন। ১৫ বছর ধরে দেশ পরিচালনা করা আওয়ামী লীগ সরকারের অবসান ঘটে। এর আগে আন্দোলন চলাকালে সরকার হত্যাকাণ্ডের তদন্তে তিন সদস্যের একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করে এবং তদন্তে জাতিসংঘের সহায়তা চায়। তবে সরকারের পতনের পর সেই উদ্যোগ আর এগোয়নি। তারপর উচ্চারিত হয় এক নতুন দিনের প্রতিশ্রুতি—একটি শান্তিপূর্ণ, দলনিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। সেই প্রতিশ্রুতির পরিণতি কী? সেই স্বপ্ন কতটা বাস্তব হলো? সেই আখ্যান নিয়েই দ্বিতীয় পর্ব।

Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
Question oneপ্রশ্ন এক

Was it a movement to topple the government from the start, with quota reform only the pretext?শুরু থেকেই কি আন্দোলনের লক্ষ্য ছিল সরকার পতন? কোটা সংস্কারের দাবি ছিল সেই লক্ষ্য অর্জনের একটি অজুহাত?

  • The court granted the reform on 21 July; on 23 July the cabinet gazetted it at 93% on merit. The stated demand was won.২১ জুলাই আদালত কোটা সংস্কারের সিদ্ধান্ত দেয়। এরপর ২৩ জুলাই মন্ত্রিসভা প্রজ্ঞাপন জারি করে, যেখানে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে করার কথা বলা হয়। অর্থাৎ আন্দোলনের মূল দাবি পূরণ হয়েছিল।
  • Yet the movement did not stop. It grew from four points to eight, then nine, and then to a single one: the government must resign.কিন্তু এরপরও আন্দোলন থামেনি। চার দফা, আট দফা, নয় দফা—শেষ পর্যন্ত সবকিছু এসে ঠেকে এক দফায়: সরকারকে পদত্যাগ করতে হবে।
  • Reform was granted by a court, yet the movement pressed the government to override it — then kept moving the line, each demand replaced by a larger one the state could not meet, until only the fall of the government would do.আদালতের মাধ্যমে কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ার পরও আন্দোলনের দাবিগুলো ধাপে ধাপে এমন রাজনৈতিক রূপ নেয়, যা সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। শেষ পর্যন্ত আন্দোলনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে সরকার পতন।
  • Had it paused on 23 July, the far larger toll of the final days need not have followed. Most of the killing came after the demand was met.২৩ জুলাই দাবি পূরণের পর যদি আন্দোলন থেমে যেত, তাহলে পরবর্তী দিনগুলোর বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হতে পারত, কারণ বেশির ভাগ হত্যাকাণ্ড ঘটে দাবি মেনে নেওয়ার পর।
  • The government had already announced a judicial inquiry into the deaths (17 July), formed a commission (18 July), and suspended police officers over Abu Sayeed’s killing. It changed nothing.এর আগেই সরকার নিহতদের ঘটনা তদন্তের উদ্যোগ নিয়েছিল। ১৭ জুলাই বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেওয়া হয়, ১৮ জুলাই গঠন করা হয় একটি তদন্ত কমিশন, আর আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু এসব উদ্যোগও সংকট নিরসনে কোনো ভূমিকা রাখতে পারেনি।
Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
Question twoপ্রশ্ন দুই

Was it ever the non-partisan, apolitical movement its recruits were promised?যে আন্দোলনকে ‘নির্দলীয় ও অরাজনৈতিক’ বলে সাধারণ ছাত্র-জনতাকে অংশ নিতে আহ্বান জানানো হয়, সেটি কি সত্যিই তাই ছিল?

What the recruits were toldযা কর্মীদের বলা হয়েছিল
  • The ‘Bangla Blockade’ was called by the anti-discrimination student movement, which swore it carried no party’s flag.বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সংগঠকদের পক্ষ থেকে বলা হয়েছিল, এটি কোনো দলের পতাকাবাহী আন্দোলন নয়।
  • That leaderless, apolitical promise is what let cautious families let their children march.আন্দোলনটি দলীয় রাজনীতিমুক্ত—এই বিশ্বাসে পরিবর্তনের স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল। নিরাপত্তার ঝুঁকি জেনেও অনেক অভিভাবক সন্তানদের সঙ্গে যোগ দিয়েছিলেন।
What surfacedযা পরে সামনে আসে
  • By its own account, Jamaat’s long-underground Chhatra Shibir was organizing the campus from 15 July — see ‘Operation Hasbunallah’.শিবিরের নিজস্ব বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন আড়ালে থাকা জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবির ১৫ জুলাই থেকেই ক্যাম্পাসে সংগঠনের কাজ চালাচ্ছিল — বিস্তারিত ‘অপারেশন হাসবুনাল্লাহ’ অংশে।
  • Within three days of the fall the coordinators were interim-government advisers; six months on they founded the NCP, later aligned with Jamaat for the 2026 vote.সরকার পতনের তিন দিনের মধ্যেই আন্দোলনের সমন্বয়কারীদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দেখা যায়। ছয় মাসের মধ্যে তারা এনসিপি নামে একটি রাজনৈতিক দল গঠন করে, যা পরে ২০২৬ সালের নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করে।
  • Shibir then stepped into the open on those same campuses and swept the Dhaka University union.এরপর একই ক্যাম্পাসগুলোতে শিবির প্রকাশ্যে সক্রিয় হয়ে ওঠে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বড় সাফল্য পায়।
তুমি কে আমি কে, বিকল্প বিকল্প“Who are you, who am I? Alternative, alternative” — a later chant, as the movement became a party“তুমি কে, আমি কে? বিকল্প, বিকল্প” — ‘নির্দলীয় ও অরাজনৈতিক’ কোটা আন্দোলনের স্লোগান রূপ নেয় সরকার পরিবর্তনের স্লোগানে
Question threeপ্রশ্ন তিন

The ‘razakar’ label: the students’ own sarcasm — or 1971’s collaborators, rehabilitated?‘রাজাকার’ তকমা: শিক্ষার্থীদের নিজেদের শ্লেষ—নাকি একাত্তরের দোসরদের পুনর্বাসন?

What the movement invokedআন্দোলন যা ডেকে এনেছিল
  • The chant ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ was worn as sarcasm against the prime minister’s remark — the label was taken on, not pinned by her.‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানটি ছিল প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে শ্লেষ। ‘রাজাকার’ তকমাটি আন্দোলনকারীরা নিজেরাই গায়ে তুলে নিয়েছিলো, কেউ তা তাদের ওপর চাপিয়ে দেয়নি।
  • Its earlier slogans reached for 1971 and Bangabandhu: ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’.শুরুর স্লোগানগুলো ছুঁয়েছিল একাত্তর ও বঙ্গবন্ধুকে: ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’।
Whose legacy it servedকাদের উত্তরাধিকারকে শক্তিশালী করল?
  • The rhetoric then reached past 1971 to 1947, and recast Sheikh Mujib as a ‘fascist’.এর পরের বয়ান ’৭১ ছাড়িয়ে ’৪৭-এ পৌঁছে যায়, আর শেখ মুজিবকে ‘ফ্যাসিস্ট’ বলে নতুন রূপে দাঁড় করায়।
  • The ban on Jamaat-e-Islami was lifted; war criminal ATM Azharul Islam, once sentenced to death for 1971, walked free to a garlanded reception.জামায়াতে ইসলামীর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়; একাত্তরের অপরাধে একদা মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী এ টি এম আজহারুল ইসলাম মুক্ত হয়ে ফুলেল সংবর্ধনায় ফেরেন।
  • 1971’s trials stalled while Sheikh Hasina was put before the same tribunal; some 1,500 sculptures and a reported 62,000 books of the Liberation War were destroyed, and Jinnah was commemorated in Dhaka.১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচার কার্যত বন্ধ হয়ে যায়। একই ট্রাইব্যুনালে শুরু হয় শেখ হাসিনার বিচার। এ সময় মুক্তিযুদ্ধসংক্রান্ত প্রায় ১,৫০০টি ভাস্কর্য এবং প্রায় ৬২ হাজার বই ধ্বংস করা হয়। অপরদিকে ঢাকায় পাকিস্তানের কায়েদে আজম জিন্নাহর স্মরণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
তুমি কে আমি কে, রাজাকার রাজাকার“Who are you, who am I? Razakar, razakar” — taken on as sarcasm“তুমি কে আমি কে, রাজাকার রাজাকার” — শ্লেষ হিসেবে গায়ে তুলে নেওয়া
The reckoning of 1971 — or its revenge?একাত্তরের হিসাব-নিকাশ—নাকি তার প্রতিশোধ?
Question fourপ্রশ্ন চার

Spontaneous fury, or a coordinated, planned operation?স্বতঃস্ফূর্ত ক্ষোভ, নাকি সমন্বিত, পরিকল্পিত অভিযান?

KPIsকেপিআই
the state broadcaster, metro, bridges authority and power substations torched in the same daysএকই দিনগুলোতে পুড়িয়ে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম, মেট্রো, সেতু কর্তৃপক্ষ ও বিদ্যুৎ উপকেন্দ্র
826৮২৬
inmates freed in the Narsingdi jailbreak alone, nine of them militantsশুধু নরসিংদী কারাগার ভেঙে মুক্ত হওয়া বন্দি, যাদের নয়জন জঙ্গি
8,015৮,০১৫
rounds of ammunition, with 85 firearms, looted from that one jailরাউন্ড গোলাবারুদ, সঙ্গে ৮৫টি আগ্নেয়াস্ত্র, লুট হয় ওই এক কারাগার থেকেই
44৪৪
police killed, 25 of them on the final day as stations were overrunপুলিশ নিহত, যাঁদের ২৫ জন শেষ দিনে, যখন থানাগুলো দখল হয়ে যায়
  • In the same days, across cities, the same categories of target went down together: the state broadcaster and the metro, the bridges authority and the power substations.একই সময়ে দেশের বিভিন্ন শহরে একই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা একসঙ্গে হামলার শিকার হয়: রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র, মেট্রোরেল, সেতু কর্তৃপক্ষের স্থাপনা এবং বিদ্যুৎ উপকেন্দ্র।
  • Then the prisons were thrown open and the armouries emptied; the weapons that walked out did not come back.এরপর কারাগারগুলো খুলে দেওয়া হয় এবং অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করা হয়; যেসব অস্ত্র বাইরে চলে যায়, সেগুলোর আর খোঁজ মেলেনি।
  • A scale and simultaneity some read as coordination; others, as the fury of a state that had begun shooting its own.এই হামলাগুলোর ব্যাপকতা এবং একই সময়ে সংঘটিত হওয়ার ধরনকে কেউ কেউ সমন্বিত পরিকল্পনার ইঙ্গিত হিসেবে দেখেছেন। আবার কেউ এগুলোকে নিজের নাগরিকদের ওপর গুলি চালানো শুরু করা এক রাষ্ট্রের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছেন।
  • Spontaneous or planned, and by whom, is the question the pattern leaves open.এগুলো স্বতঃস্ফূর্ত ছিল, নাকি পরিকল্পিত? এর পেছনে কারা ছিল? ঘটনাগুলোর ব্যাপকতা ও ধারাবাহিকতা অনেক প্রশ্নের জন্ম দেয়।
Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
Question fiveপ্রশ্ন পাঁচ

How many were the ‘July martyrs’, and was the counting honest?‘জুলাই শহীদ’ কতজন ছিলেন, আর সেই সংখ্যা কতটা বিশ্বাসযোগ্য?

2,000২,০০০
the toll movement leaders proclaimedআন্দোলনের নেতারা যে সংখ্যা ঘোষণা করেন
~1,400~১,৪০০
the UN’s estimate, which it cautioned was likely incompleteজাতিসংঘের অনুমান, যা পরিপূর্ণভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে তারা সতর্ক করে
834৮৩৪
the government's own gazetted list of martyrsসরকারের নিজস্ব গেজেটভুক্ত শহীদ তালিকা
~400~৪০০
of those, deaths an independent review dates to after the government had fallenমারা যায় সরকার পতনের পর
  • Fifteen months on, the press was still asking why the count would not settle.দুই বছর পরও নিহতের সংখ্যা নিয়ে বিতর্কের অবসান হচ্ছে না।
  • The UN put the toll at up to ~1,400 from its own evidence, but warned it could not document the full extent and urged further inquiry.জাতিসংঘ তাদের নিজস্ব সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিহতের সংখ্যা সর্বোচ্চ প্রায় ১,৪০০ হতে পারে বলে উল্লেখ করে—এই হিসাব ধরা হয় ১৫ আগস্ট পর্যন্ত সময়ের। তবে একই সঙ্গে জানায়, পুরো ঘটনার সব তথ্য নথিভুক্ত করা সম্ভব হয়নি এবং আরও তদন্তের প্রয়োজন রয়েছে।
  • The government’s gazette drew scrutiny: names were sent back for verification, and a media review found non-uprising deaths on the roll (a kidney failure, an electrocution), plus nearly 400 that fell after 5 August, once the government had gone.সরকারের প্রকাশিত গেজেটের তালিকাও প্রশ্নের মুখে পড়ে। কিছু নাম যাচাইয়ের জন্য ফেরত পাঠানো হয়। গণমাধ্যমের পর্যালোচনায় তালিকায় এমন কিছু মৃত্যুও পাওয়া যায়, যেগুলো আন্দোলনের সঙ্গে সম্পর্কহীন ছিল (একটি কিডনি বিকল, একটি বিদ্যুৎস্পৃষ্ট)। এমনকি ‘জুলাই শহীদ’ তালিকার কয়েকজনকে পরে সশরীরে ফিরে আসতেও দেখা যায়। এছাড়া প্রায় ৪০০টি মৃত্যু ছিল ৫ আগস্টের পরের, যখন পূর্ববর্তী সরকার আর ক্ষমতায় ছিল না।
  • Every real martyr deserves an exact count. The state’s own investigations into the killings were wound down after the fall — so how was any exact figure reached, honestly, or a rounder number found politically useful?প্রকৃত শহীদের সঠিক হিসাব পাওয়া জরুরি। কিন্তু সরকার পতনের পর হত্যাকাণ্ডের তদন্তই যদি আর না এগোয়, তাহলে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হলো কীভাবে? সেই হিসাব কতটা বিশ্বাসযোগ্য, আর কতটা যাচাইযোগ্য?
Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
Question sixপ্রশ্ন ছয়

In a single day, children shot through the head across the city. Chaos, or coordination?এক দিনে শহরজুড়ে শিশুদের মাথায় গুলি—কাকতালীয়, নাকি পরিকল্পিত?

18–19 Jul১৮–১৯ জুলাই
two days that concentrated the killingযে দুই দিনে হত্যাকাণ্ড ঘনীভূত হয়
46৪৬
documented head-shot dead — a dozen of them childrenমাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়, যাদের মধ্যে অন্তত ১২ জন শিশু
8৮
shot through the eye; most of the rest in the head or faceচোখে গুলিবিদ্ধ; বাকিদের বেশির ভাগ মাথা বা মুখে
0০
rifle rounds the RAB helicopter logged firingRAB হেলিকপ্টার থেকে ছোড়া বলে নথিভুক্ত রাইফেল রাউন্ড
  • Within a few hours, victims fell to precise head, eye and face shots in widely separated parts of Dhaka at once, and in towns beyond it.কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকার বিভিন্ন দূরবর্তী এলাকায় এবং বাইরের শহরগুলোতেও অনেকে মাথা, চোখ ও মুখে নিখুঁতভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
  • Many were killed indoors: at windows, on balconies, on rooftops. A child was shot through the eye on an eighth-floor balcony, nowhere near a clash.অনেকেই মারা যায় ঘরের ভেতরে — জানালার পাশে, বারান্দায় বা ছাদে দাঁড়িয়ে থাকা অবস্থায়। এক শিশুকে অষ্টম তলার বারান্দায় চোখে গুলি করা হয়, যেখানে ধারেকাছে কোনো সংঘর্ষই ছিল না।
  • And in many of those neighbourhoods no helicopter ever flew. Aerial ‘stray fire’ cannot explain a head-shot in a back street.আবার এসব এলাকার অনেক জায়গায় কোনো হেলিকপ্টার উড়তেও দেখা যায়নি। তাই আকাশ থেকে ছোড়া ‘বিক্ষিপ্ত গুলি’ দিয়ে নিরিবিলি কোনো গলিতে মাথায় গুলি লাগার ব্যাখ্যা করা কঠিন। র‍্যাবের দাবি অনুযায়ী, হেলিকপ্টার থেকে গুলি নয়, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল। জাতিসংঘের প্রতিবেদনেও ‘হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা’–সংক্রান্ত দাবির বিষয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।
  • A panicked line sprays. Wounds so alike, places so far apart, hours so few: this fire seemed to aim.যদি নিচ থেকে পুলিশ বা সরকারি দলের সদস্যরা গুলি করে থাকে, তাহলে ওপরে আনুভূমিকভাবে আঘাত লাগার ব্যাখ্যা পাওয়া কঠিন। শহরের বিভিন্ন প্রান্তে অল্প সময়ের ব্যবধানে প্রায় একই সময়ে বিভিন্ন উচ্চতার ভবনে কিংবা রাস্তায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা প্রশ্ন তুলতে বাধ্য করে—এই গুলির লক্ষ্য কি আগে থেকেই নির্ধারিত ছিল? এ নিয়ে স্নাইপার বা গুপ্ত ঘাতকের সম্পৃক্ততার আলোচনাও সামনে আসে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে ৭.৬২ বুলেটের আঘাত দেখে প্রশ্ন তোলেন। এরপর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতারা তাঁর পদত্যাগ দাবি করেন এবং তাঁর মন্ত্রণালয়ের দায়িত্বও পরিবর্তন করা হয়।
  • Every death was real. Who found each one useful, and for what, is the question.প্রতিটি মৃত্যুই সত্য এবং প্রতিটি জীবনই মূল্যবান। তবে প্রশ্ন থেকে যায়—এই মৃত্যুগুলো কার স্বার্থে কাজে লেগেছিল, আর কী উদ্দেশ্যে?
Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
Question sevenপ্রশ্ন সাত

And the hardest question: was this, in part, a regime change of geopolitical convenience?সবচেয়ে কঠিন প্রশ্ন: সরকার পরিবর্তনের পেছনে কি কোনো ভূরাজনৈতিক স্বার্থ কাজ করেছিল?

  • In February 2025 Donald Trump claimed the U.S. had sent $29 million to an NGO to ‘strengthen Bangladesh’s political landscape’.২০২৫ সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ‘বাংলাদেশের রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে’ একটি এনজিওকে ২৯ মিলিয়ন ডলার দিয়েছে।
  • An Observer Research Foundation primer, ‘American Aid and Regime Change in Bangladesh’, which lays out the aid-and-influence thesis, is one analysis among many contested ones.‘American Aid and Regime Change in Bangladesh’ শিরোনামে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিবেদন এই সাহায্য-ও-প্রভাবের তত্ত্বটি তুলে ধরে।
  • What is on the record is the outcome: rising U.S. and Pakistani influence, and a U.S. trade deal struck largely on Washington’s terms.অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের প্রভাব বাড়তে থাকে। এসময় বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সম্পূর্ণ একপাক্ষিকভাবে ওয়াশিংটনের শর্তে মার্কিন বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।
  • Given all that followed, is it really unfair to ask whether a U.S.-backed regime change played its part?এরপরের ঘটনাপ্রবাহ বিবেচনায় নিলে, যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক তৎপরতা সরকার পতনে কোনো ভূমিকা রেখেছিল কি না—এ প্রশ্ন কি অমূলক?
Part Iপ্রথম পর্ব · The July Daysজুলাইয়ের দিনগুলো
Part Twoপর্ব দুই

দ্বিতীয় পর্ব

Another Bangladeshনতুন বাংলাদেশ

After August 5, the promises met the record. Not a narrative this time, just the data of what arrived, and for whom.৫ আগস্টের পর শুরু হলো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পালা। এবার আর কোন আখ্যান নয়, কী হলো আর সেসব কার উপকারে এলো — সেই তথ্য উপাত্ত।

Part II · The question underneathদ্বিতীয় পর্ব · অন্তর্নিহিত প্রশ্ন

Where did ‘Bangladesh 2.0’ come from — and did the street march for it?‘বাংলাদেশ ২.০’ এলো কোথা থেকে—রাজপথ কি এর জন্যই নেমেছিল?

  • The placards spoke of jobs and fairness. What arrived was a wholesale project: a ‘second republic’, a rewritten order, ‘সংস্কার’ of the state itself.প্ল্যাকার্ডে ছিল চাকরি আর ন্যায্যতার কথা। কিন্তু যা এলো, তা ছিল এক সর্বাত্মক প্রকল্প—এক ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’, নতুন করে লেখা এক ব্যবস্থা, খোদ রাষ্ট্রকাঠামো বদলে দেওয়ার চেষ্টা।
  • Who raised that on the marches? The demand for reform belonged to a quota grievance — not to a new constitution, a new republic, a ‘Bangladesh 2.0’.মিছিলে এ দাবি কে তুলল, আর কখন? আন্দোলনের দাবি ছিল কোটা সংস্কার ও ন্যায্যতা। নতুন সংবিধান, নতুন প্রজাতন্ত্র বা ‘বাংলাদেশ ২.০’-এর দাবি কেউ করেনি।
  • Those who fell, fell for fairness and against the killing. The programme that followed was someone else’s design.যাঁরা প্রাণ দিলেন, তাঁরা প্রাণ দিলেন ন্যায্যতার জন্য এবং হত্যার বিরুদ্ধে। এরপর যে কর্মসূচি সামনে এলো, তা যেন ভিন্ন এক পরিকল্পনার প্রতিফলন।
Part IIদ্বিতীয় পর্ব · Another Bangladeshনতুন বাংলাদেশ
Order collapsesশৃঙ্খলার পতন

After the Fall: Anarchy to Indemnityপতনের পর: নৈরাজ্য থেকে দায়মুক্তি

The fall of the government on 5 August did not restore order; it removed it. Law enforcement collapsed in a single day, the prisons emptied, and the streets passed to whoever was armed. Mob killing, already a problem, multiplied; the plunder reached past political targets to the country’s stone, forest and fisheries.

What began as anarchy was, eighteen months later, closed with impunity: an ordinance granting immunity for acts of “political resistance.” The figures below trace that arc: from the breakdown, through the resurgence of the freed, to the law that pardoned it.

৫ আগস্ট সরকারের পতন শৃঙ্খলা ফেরায়নি; বরং তা মুছে দেয়। একদিনেই ভেঙে পড়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা। কারাগারগুলো খালি হয়ে যায়, আর রাজপথের নিয়ন্ত্রণ চলে যায় যার হাতে অস্ত্র, তার হাতে। গণপিটুনিতে হত্যা এ সময় বহুগুণে বেড়ে যায়। লুটপাট রাজনৈতিক লক্ষ্যবস্তু ছাড়িয়ে পৌঁছে যায় দেশের পাথর, বন ও মৎস্যসম্পদ পর্যন্ত।

এই নৈরাজ্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। অথচ ২০২৪-এর জুলাই-আগস্টে সংঘটিত সকল সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে জারি করা হয় একটি নতুন অধ্যাদেশ। নিচের তথ্যগুলো সেই ধারাবাহিকতারই চিত্র তুলে ধরে—বিশৃঙ্খলা থেকে নৈরাজ্য, নৈরাজ্য থেকে দায়মুক্তি, আর দায়মুক্তি থেকে সহিংসতার পুনরুত্থান।

460৪৬০
mob-lynching deaths in 2025 (126 in 2024) — against a decade averaging 79 a year২০২৫ সালে গণপিটুনিতে মৃত্যু (২০২৪-এ ১২৬) — যেখানে এক দশকের বার্ষিক গড় ৭৯
450/639৪৫০/৬৩৯
police stations (70%) attacked across the country in a single dayএকই দিনে সারা দেশে হামলার শিকার থানা (৭০%)
5,829৫,৮২৯
firearms looted from police — including 1,147 rifles, 251 SMGs and 32 LMGsপুলিশের কাছ থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র — এর মধ্যে ১,১৪৭টি রাইফেল, ২৫১টি SMG ও ৩২টি LMG
44৪৪
police personnel killed in the unrest, 24 of them on 5 August aloneঅস্থিরতায় নিহত পুলিশ সদস্য, যাঁদের ২৪ জন শুধু ৫ আগস্টেই
225২২৫
further attacks on police even under the interim government (Aug 2024–Feb 2025)অন্তর্বর্তী সরকারের অধীনেও পুলিশের ওপর আরও হামলা (আগস্ট ২০২৪–ফেব্রুয়ারি ২০২৫)
2,000২,০০০
prisoners escaped from riots in 17 jails — at least 96 militants or death-row convicts১৭টি কারাগারে দাঙ্গায় পালানো বন্দি — অন্তত ৯৬ জন জঙ্গি বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত
releasedমুক্ত
top terrorists and militant leaders (e.g. Mufti Jashimuddin Rahmani) freed on bailশীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি নেতা (যেমন মুফতি জসিমউদ্দিন রাহমানি) জামিনে মুক্ত
৳20bn৳২,০০০ কোটি
of stone looted from Sylhet’s quarries in 10 months — more than the prior 15 yearsসিলেটের পাথরকোয়ারি থেকে ১০ মাসে লুট হওয়া পাথর — আগের ১৫ বছরের চেয়েও বেশি
600৬০০
political-violence incidents (Jul 2024–Dec 2025); TIB attributes 91.7% (550) to the BNPরাজনৈতিক সহিংসতার ঘটনা (জুলাই ২০২৪–ডিসেম্বর ২০২৫); TIB এর ৯১.৭% (৫৫০) বিএনপি কর্তৃক সংঘটিত বলে চিহ্নিত করে
indemnityদায়মুক্তি
a 15 Jan 2026 ordinance grants immunity from prosecution for ‘political resistance’২০২৬ সালের ১৫ জানুয়ারির এক অধ্যাদেশ ‘রাজনৈতিক প্রতিরোধের’ জন্য বিচার থেকে দায়মুক্তি দেয়
Sourcesসূত্র Transparency International Bangladesh (TIB); police and prison-authority statements reported in the press; and rights monitors, compiled in the companion research.ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB); সংবাদমাধ্যমে প্রকাশিত পুলিশ ও কারা কর্তৃপক্ষের বক্তব্য; এবং মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য, সহযোগী গবেষণায় সংকলিত।
Part IIদ্বিতীয় পর্ব · Another Bangladeshনতুন বাংলাদেশ
Anti-discrimination?বৈষম্যবিরোধী?

Discrimination Did Not Endবৈষম্যের অবসান হয়নি

The movement’s very name meant anti-discrimination (বৈষম্যবিরোধী). Yet within months discrimination had not ended; it had only changed its criteria: chosen now by faith, by gender, by politics and by allegiance, rather than by a job quota.

The sharpest turn is the quota itself. A movement that rose to end the job quota for 1971’s freedom-fighter families went on to grant state jobs, stipends, housing and allowances to the families of 2024. The same preference — only the favoured changed. What, then, was abolished?

The pages that follow are that ledger, strand by strand.

আন্দোলনের নামই ছিল ‘বৈষম্যবিরোধী’। অথচ বৈষম্যের অবসান হয়নি; কয়েক মাসের মধ্যেই বদলে যায় শুধু তার মানদণ্ড। চাকরিতে কোটার বদলে বাছাইয়ের ভিত্তি হয় ধর্ম, লিঙ্গ, রাজনৈতিক পরিচয় ও আনুগত্য।

সবচেয়ে তীক্ষ্ণ মোড়টি আসে খোদ কোটাকে ঘিরে। যে আন্দোলন ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সরকারি চাকরিতে কোটা বিলোপের দাবিতে শুরু হয়েছিল, সেই আন্দোলনের পর ২০২৪ সালের ‘জুলাইযোদ্ধা’ পরিবারের জন্য চালু করা হয় সরকারি চাকরি, ভাতা, আবাসনসহ নানা সুবিধা। অগ্রাধিকারের নীতি রয়ে গেল; বদলে গেল শুধু সুবিধাভোগীর পরিচয়। তাহলে বিলুপ্ত হলো কী?

এরপরের পৃষ্ঠাগুলো সেই হিসেবেরই খতিয়ান—ধারা ধরে ধরে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন‘Anti-Discrimination Student Movement’ — the movement’s own name‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ — আন্দোলনের নিজেরই নাম
by faithধর্মে
religious minorities attacked in their homes, shops and places of worshipধর্মীয় সংখ্যালঘুরা নিজেদের বাড়ি, দোকান ও উপাসনালয়ে আক্রান্ত
by genderলিঙ্গে
women pushed from work, sport and public life as violence against them roseনারীরা কর্মক্ষেত্র, খেলাধুলা ও জনজীবন থেকে বিতাড়িত, বাড়ে তাঁদের বিরুদ্ধে সহিংসতা
by politicsরাজনীতিতে
teachers mobbed out, students expelled, opponents buried in mass casesজনরোষে শিক্ষকদের পদত্যাগ, শিক্ষার্থীদের বহিষ্কার, বিরোধীদের গণমামলায় জর্জরিত
by allegianceআনুগত্যে
a whole party’s supporters hunted, then barred from the ballotআওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, নিপীড়ন ও বঞ্চনা; শেষে দল হিসেবে নিষিদ্ধ
a new quotaনতুন কোটা
the movement marched to abolish the quota — then, in power, wrote a new one: government jobs for the injured of Julyআন্দোলন নেমেছিল কোটা বিলোপের দাবিতে — তারপর ক্ষমতায় গিয়ে লিখল নতুন এক কোটা: জুলাইয়ের আহতদের জন্য সরকারি চাকরি
quota, rebornকোটা, পুনর্জন্ম
the 1971 preference it decried for freedom-fighters’ heirs — now stipends, housing and allowances for July’s martyr familiesমুক্তিযোদ্ধাদের উত্তরসূরিদের জন্য একাত্তরের যে অগ্রাধিকারের নিন্দা তারা করেছিল — এখন তা-ই জুলাইয়ের শহীদ পরিবারের জন্য ভাতা, আবাসন ও সুবিধা
Part IIদ্বিতীয় পর্ব · Another Bangladeshনতুন বাংলাদেশ
Safety for all?সবার নিরাপত্তা?

Religious Diversity Under Attackআক্রমণের মুখে ধর্মীয় বৈচিত্র্য

The promise of safety for all met its first test with the country’s religious minorities, and by the monitors’ own counts it failed at scale. In the seventeen days around the government’s fall, thousands of attacks swept dozens of districts at once : homes, shops and temples. And the wave did not end with the transition; it settled into a pattern that ran through 2025 and into 2026.

How to read the numbers is itself contested. The Chief Adviser’s Press Wing counted only 71 episodes as “communal” and 574 as ordinary crime; rights groups call that a misclassification of hate crimes, with communal motives recast as “theft” or “political disputes.” Read the tallies below and weigh which account the record supports.

‘বৈষম্যহীন’ ‘বাংলাদেশ ২.০’-এর অঙ্গীকারের প্রথম পরীক্ষা হয়ে ওঠে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা। সরকার পতনের কাছাকাছি সময়ে মাত্র সতেরো দিনে কয়েক ডজন জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, দোকান ও মন্দিরে হাজারো হামলার ঘটনা ঘটে। এই সহিংসতা ক্ষমতার পালাবদলের সঙ্গে থেমে যায়নি; ২০২৫ পেরিয়ে ২০২৬ সাল পর্যন্ত তা চলতে থাকে।

সংখ্যাগুলো কীভাবে পড়তে হবে, তা নিয়েও আছে বিতর্ক। প্রধান উপদেষ্টার প্রেস উইং মাত্র ৭১টি ঘটনাকে ‘সাম্প্রদায়িক’ এবং ৫৭৪টিকে সাধারণ অপরাধ হিসেবে গণনা করে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, অনেক ঘৃণাজনিত হামলাকে ‘চুরি’ বা ‘রাজনৈতিক বিরোধ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, ফলে প্রকৃত চিত্র আড়াল হয়েছে। নিচের তথ্যগুলো দেখুন। তারপর নিজেরাই বিচার করুন—তথ্যগুলো আসলে কোন গল্প বলছে।

2,696২,৬৯৬
communal-terror incidents recorded between August 2024 and January 2026২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে নথিভুক্ত সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা
2,010২,০১০
of them in just 17 days (4–20 Aug 2024), across 76 districts and metrosএর মধ্যে মাত্র ১৭ দিনে (৪–২০ আগস্ট ২০২৪), ৭৬টি জেলা ও মহানগরজুড়ে
~50,000~৫০,০০০
people from 1,705 minority families affected in that first waveপ্রথম দফার হামলায় ক্ষতিগ্রস্ত ১,৭০৫টি সংখ্যালঘু পরিবারের সদস্য
1,068১,০৬৮
minority homes and businesses damaged 5–20 Aug; by 2026, 915 houses + 953 businesses৫–২০ আগস্ট ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসা; ২০২৬ নাগাদ ৯১৫টি বাড়ি + ৯৫৩টি ব্যবসা
69 → 95৬৯ → ৯৫
places of worship attacked in the first wave, then 95 more incidents in 2025প্রথম দফায় আক্রান্ত ৬৯টি উপাসনালয়; ২০২৫ সালে আরও ৯৫টি হামলা
97৯৭
shrines attacked in 18 months — 11 cases filed, 10 showing ‘no progress’১৮ মাসে আক্রান্ত মাজার — ১১টি মামলা, ১০টিতে ‘কোনো অগ্রগতি নেই’
66৬৬
minority deaths recorded in 2025; at least 9 killed in the first 17 days২০২৫ সালে সংখ্যালঘু নিহত; প্রথম ১৭ দিনেই অন্তত ৯ জন।
73৭৩
‘blasphemy’-triggered attacks (Jan–Nov 2025); 36 arrested and tortured, 5 students expelled‘ধর্ম অবমাননা’র অভিযোগে হামলা (জানুয়ারি–নভেম্বর ২০২৫); ৩৬ জন গ্রেপ্তার ও নির্যাতিত, ৫ শিক্ষার্থী বহিষ্কৃত
71 vs 574৭১ বনাম ৫৭৪
attacks the government logged as ‘communal’ versus recast as ordinary crimeঅন্তর্বর্তী সরকারের হিসাবে ‘সাম্প্রদায়িক’ হামলা বনাম ‘সাধারণ অপরাধ’ হিসেবে শ্রেণিবদ্ধ ঘটনা
Sourcesসূত্র Bangladesh Hindu-Buddhist-Christian Oikya Parishad incident tallies; human-rights monitors; and the Chief Adviser’s Press Wing (2025), compiled in the companion research. These are the cited bodies’ counts; the ‘communal’ vs ‘non-communal’ classification is disputed between the government and rights groups.বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ঘটনার হিসাব; মানবাধিকার পর্যবেক্ষক; এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং (২০২৫), সহযোগী গবেষণায় সংকলিত। এগুলো উল্লিখিত সংস্থাগুলোর হিসাব; ‘সাম্প্রদায়িক’ বনাম ‘অসাম্প্রদায়িক’ শ্রেণিবিন্যাস নিয়ে সরকার ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে বিরোধ রয়েছে।
Part IIদ্বিতীয় পর্ব · Another Bangladeshনতুন বাংলাদেশ
Carried on their courageতাঁদের সাহসে ভর করে

Repaid with Fearভয় দিয়ে প্রতিদান

Women were the front line and the public face of July. The transition repaid them on three fronts at once: a sharp rise in sexual violence as arrests fell away, a mass loss of livelihoods that landed overwhelmingly on them, and a political voice that shrank rather than grew.

The numbers below are the monitors’ and the record’s own. Read together, they describe a movement carried on women’s courage that governed as if women were a problem to be managed.

জুলাইয়ের আন্দোলনে নারীরা ছিলেন সামনের সারিতে, ছিলেন আন্দোলনের সবচেয়ে দৃশ্যমান মুখ। কিন্তু ক্ষমতার পালাবদলের পর তাঁদের বাস্তবতায় ত্রিমুখী পরিবর্তন আসে। যৌন সহিংসতার ঘটনা বাড়ে, কর্মসংস্থান হারানোর সবচেয়ে বড় ধাক্কা আসে নারীদের ওপর, আর রাজনীতি ও জনপরিসরে নারীর অংশগ্রহণ ও কণ্ঠস্বর আরও সংকুচিত হয়ে পড়ে।

নিচের উপাত্তগুলো সরকারি নথি ও বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থার প্রকাশিত তথ্যের ভিত্তিতে সাজানো। সঙ্গত কারণেই বলা যায়—যে নারীদের সাহস ও অংশগ্রহণে আন্দোলন এগিয়েছিল, আন্দোলন-পরবর্তী নতুন ব্যবস্থায় সেই নারীদের ক্ষমতায়নের অংশীদার হিসেবে নয়, বরং নিয়ন্ত্রণের বিষয় হিসেবেই বেশি দেখা হচ্ছে।

+52.3%+৫২.৩%
reported rapes rose to 786 in 2025, from 516 in 2024নথিভুক্ত ধর্ষণের ঘটনা—২০২৪-এর ৫১৬ থেকে ২০২৫-এ ৭৮৬
306৩০৬
girl children raped in the first seven months of 2025, up nearly 75% on 2024২০২৫-এর প্রথম সাত মাসে ধর্ষণের শিকার কন্যাশিশু, ২০২৪-এর তুলনায় প্রায় ৭৫% বেশি
2,808২,৮০৮
women and girls subjected to repression in 2025, an 11.2% rise২০২৫ সালে নিপীড়নের শিকার নারী ও কন্যাশিশু—১১.২% বৃদ্ধি
208২০৮
incidents of violence in September 2024 alone, 70 above the month beforeশুধু ২০২৪-এর সেপ্টেম্বরেই সহিংসতার ঘটনা, আগের মাসের চেয়ে ৭০টি বেশি
1,000→500১,০০০→৫০০
monthly arrests collapsed even as the accused held steady near 3,000 a monthমাসিক গ্রেপ্তার অর্ধেকে নেমে আসে, যদিও অভিযুক্তের সংখ্যা মাসে প্রায় ৩,০০০-এ স্থির
1.8M১৮ লাখ
of the 2.1M who lost jobs (Jul–Dec 2024), roughly 85% were womenচাকরি হারানো ২১ লাখ মানুষের (জুলাই–ডিসেম্বর ২০২৪) মধ্যে প্রায় ৮৫% নারী
130,000১৩০,০০০
garment workers, the majority women, lost their livelihoodsপোশাকশ্রমিক, যাঁদের বেশির ভাগ নারী, জীবিকা হারান
3.5%৩.৫%
women's share of 2026 parliamentary candidacies, down from 5.15% in 2024২০২৬-এর সংসদীয় প্রার্থিতায় নারীর অংশ—২০২৪-এর ৫.১৫% থেকে কমে ৩.৫%
10 · 2 · 0১০ · ২ · ০
women nominated in 2026 by the BNP (of 288 seats), the NCP, and Jamaat২০২৬-এ বিএনপি (২৮৮ আসনের মধ্যে), এনসিপি ও জামায়াতের মনোনীত নারী প্রার্থী
quotas cutকোটা হ্রাস
the 60% women's quota for primary-teacher jobs scrapped; private 40%/20% quotas canceledপ্রাথমিক শিক্ষক পদে নারীদের ৬০% কোটা বাতিল; বেসরকারি ৪০%/২০% কোটাও বাতিল
Part IIদ্বিতীয় পর্ব · Another Bangladeshনতুন বাংলাদেশ
The legacy erasedমুছে ফেলা উত্তরাধিকার

Unmaking the Liberation Warমুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনার অবলুপ্তি

The July uprising marched under the flag of 1971, then governed as its adversary. Within hours of Sheikh Hasina’s fall the memory infrastructure of the Liberation War was set alight: Dhanmondi 32, the house from which Bangabandhu led the independence movement and later a memorial museum, was torched on 5 August 2024 and, six months on, bulldozed to rubble with cranes and excavators. Across the country Prothom Alo counted 1,494 (roughly fifteen hundred) sculptures, reliefs and murals, most of them of Mujib and the war, smashed in a matter of days.

The reversal was not only physical. A convicted 1971 war criminal — ATM Azharul Islam — walked free to a garlanded reception, and now sits in Parliament as an elected MP; the war-crimes trials that remained have stalled, and other accused collaborators are walking free; the ban on Jamaat-e-Islami was withdrawn within weeks; Jinnah’s death anniversary was commemorated in Dhaka in Urdu; and the state’s own Attorney General asked the court to strike ‘Father of the Nation’ and ‘Bengali nationalism’ from the constitution. The movement that borrowed the banner of liberation set about dismantling what it stood for.

Set against this record, the movement’s critics make an uncomfortable argument: that Sheikh Hasina’s warning about razakar, the collaborators of 1971, was less a slur than a forecast. Bitter as it may sound, they say, what was unmade in the months that followed does not refute her. Read it, and judge.

জুলাই আন্দোলন শুরু হয়েছিল ’৭১-এর মুক্তিযুদ্ধের পতাকা ও চেতনাকে সামনে রেখে। কিন্তু ক্ষমতার পালাবদলের পর ঘটনাপ্রবাহ ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দেয়। শেখ হাসিনার পতনের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী বিভিন্ন স্থাপনার ওপর হামলা শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবনে আগুন দেওয়া হয়। ছয় মাস পর ভারী যন্ত্র দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে এই বাড়িটি ওতপ্রোতভাবে জড়িত। এখান থেকেই স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়েছিল; সেই ঐতিহাসিক গুরুত্বের কারণেই পরে এটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়। প্রথম আলোর হিসাব অনুযায়ী, ৫ আগস্টের পরবর্তী কয়েক দিনের মধ্যেই সারা দেশে প্রায় ১,৪৯৪টি ভাস্কর্য, ম্যুরাল ও রিলিফ ভেঙে ফেলা হয়, যার অধিকাংশই ছিল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে ঘিরে নির্মিত।

পরিবর্তন শুধু স্থাপনা ধ্বংসে সীমাবদ্ধ ছিল না। ১৯৭১ সালের যুদ্ধাপরাধে দণ্ডিত এ টি এম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়। জামায়াতে ইসলামী তাকে ফুলেল সংবর্ধনা দেয় এবং পরে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই সময়ে ’৭১-এর যুদ্ধাপরাধের বিচার কার্যত থমকে যায়, আর অন্য দণ্ডিত বা অভিযুক্ত যুদ্ধাপরাধীরাও মুক্ত হয়ে বেরিয়ে আসেন। কয়েক সপ্তাহের মধ্যেই জামায়াতে ইসলামীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ঢাকায় উর্দু ভাষায় মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালিত হয়। রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল আদালতে সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ শব্দবন্ধ বাদ দেওয়ার আবেদন জানান। একের পর এক এসব ঘটনা এমন এক পরিবর্তনের চিত্র তুলে ধরে, যেখানে বাঙালির অস্তিত্ব থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা স্পষ্ট হয়ে ওঠে।

এই ধারাবাহিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে জুলাই আন্দোলনের সমালোচকেরা একটি অস্বস্তিকর প্রশ্ন তোলেন। আন্দোলনের সময় শেখ হাসিনার ‘রাজাকার’ মন্তব্যের প্রতিবাদে আন্দোলনকারীরা যে ‘রাজাকার’ তকমা নিজেদের গায়ে তুলে নিয়েছিলেন, তা কি কেবলই রাজনৈতিক ব্যঙ্গ ছিল? নাকি পরবর্তী ঘটনাপ্রবাহের আলোকে তার ভিন্ন তাৎপর্য প্রকাশ পায়?

গলায় রশি ঝোলানোর পরিবর্তে ফুলের মালা পাচ্ছি।Instead of a noose slung around my neck, I am being given garlands of flowers. — ATM Azharul Islam, convicted of 1971 crimes against humanity, at his receptionএ টি এম আজহারুল ইসলাম, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত, তাঁর সংবর্ধনায়
32৩২
Dhanmondi 32 — Bangabandhu's home and memorial museum — torched on 5 August 2024ধানমন্ডি ৩২ — বঙ্গবন্ধুর বাড়ি ও স্মৃতি জাদুঘর — ৫ আগস্ট ২০২৪ পুড়িয়ে দেওয়া হয়
cranesক্রেন
the same house bulldozed to rubble with cranes and an excavator in February 2025একই বাড়ি ২০২৫-এর ফেব্রুয়ারিতে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়
1,494১,৪৯৪
sculptures, reliefs and murals, mostly related to the 1971 Liberation War, smashed across 59 districts৫৯টি জেলাজুড়ে ভাঙা ভাস্কর্য, রিলিফ ও ম্যুরাল, যার বেশির ভাগই একাত্তরের মুক্তিযুদ্ধ-সংক্রান্ত
600৬০০
sculptures at the Mujibnagar Liberation-War memorial complex destroyed and lootedমুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকমপ্লেক্সে ধ্বংস ও লুট হওয়া ভাস্কর্য
acquittedখালাস
war criminal ATM Azharul Islam's 1971 death sentence overturned by the Appellate Division, 27 May 2025একাত্তরের যুদ্ধাপরাধী এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড আপিল বিভাগে বাতিল, ২৭ মে ২০২৫
garlandsফুলের মালা
freed, he was feted at a Jamaat reception and garlanded by the party's Amirজামায়াতে ইসলামী তাকে সংবর্ধনায় সম্মানিত করে, দলের আমির তাকে মালা পরায়
MP nowএখন এমপি
Azharul Islam — not just freed, but now an elected Member of Parliamentআজহারুল ইসলাম — কেবল মুক্তই নন, এখন একজন নির্বাচিত সংসদ সদস্য
trials haltedবিচার বন্ধ
the ongoing 1971 war-crimes trials stopped; accused collaborators walking freeএকাত্তরের যুদ্ধাপরাধের চলমান বিচার বন্ধ; অভিযুক্ত যুদ্ধাপরাধীরা মুক্ত হয়ে বেরিয়ে আসছে
un-bannedনিষেধাজ্ঞা প্রত্যাহার
the Home Ministry's ban on Jamaat-e-Islami and Shibir withdrawn within weeksজামায়াতে ইসলামী ও শিবিরের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা কয়েক সপ্তাহেই প্রত্যাহার
76th৭৬তম
Jinnah's 76th death anniversary marked in Dhaka with Urdu speechesজিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী ঢাকায় উর্দু বক্তৃতায় পালিত
eraseমুছে ফেলা
the Attorney General urged deleting 'Father of the Nation' and 'Bengali nationalism' from the constitutionসংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাদ দিতে অ্যাটর্নি জেনারেলের আহ্বান
62,000৬২,০০০
books on the Liberation War and Bangabandhu reported burnedমুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু-বিষয়ক বই পুড়িয়ে ফেলার খবর
9+ museums৯+ জাদুঘর
the Swadhinata Udyan museum and several other museums and libraries destroyedস্বাধীনতা উদ্যান জাদুঘরসহ আরও কয়েকটি জাদুঘর ও গ্রন্থাগার ধ্বংস
graveকবর
freedom fighter Moinuddin Khan Badal's grave set alight; war veterans assaulted and humiliatedমুক্তিযোদ্ধা মইনউদ্দিন খান বাদলের কবরে আগুন; মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত ও অপমানিত
Joy Banglaজয় বাংলা
the national slogan effectively banned; the anthem and flag openly questioned; history recast (Zia's 'declaration')জাতীয় স্লোগান কার্যত নিষিদ্ধ; জাতীয় সংগীত ও পতাকা প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ; ইতিহাস নতুন করে সাজানো (জিয়াউর রহমানের ‘স্বাধীনতা ঘোষণা’)
NCP + Jamaatএনসিপি + জামায়াত
July's own leaders and the NCP entered an electoral understanding with the war-criminal party, Jamaatএনসিপি ও জুলাই নেতারা যুদ্ধাপরাধী দল জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় যান
Part IIদ্বিতীয় পর্ব · Another Bangladeshনতুন বাংলাদেশ
A new order?নতুন বন্দোবস্ত?

Democracy Is Not Restoredগণতন্ত্র ফেরেনি

The uprising promised to restore democracy. What arrived was rule by mob and by ordinance. The country’s largest party was struck off the ballot, opponents were buried under catch-all cases, dissent was policed by crowds rather than courts, and rights monitors warned that the interim government’s own measures were eroding basic freedoms.

The period closed as it had run: not with accountability, but with a decree of immunity.

আন্দোলনের এক দফা দাবি ছিল ‘স্বৈরাচার পতন’। নতুন বাংলাদেশকে ‘ফ্যাসিবাদ’মুক্ত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ছিল আন্দোলনের অন্যতম প্রধান বার্তা। কিন্তু আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে রাষ্ট্র ক্রমেই ‘সাধারণ ছাত্র-জনতা’র নামে মবের প্রভাব এবং অধ্যাদেশনির্ভর শাসনের দিকে এগোতে থাকে। দেশের সবচেয়ে পুরোনো ও বড় রাজনৈতিক দল ‘আওয়ামী লীগ’কে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হয়, বিরোধীদের বিরুদ্ধে ব্যাপক হারে মামলা দায়ের করা হয়, আর অনেক ক্ষেত্রে আদালতের পরিবর্তে মবের চাপেই ভিন্নমত দমন করা হয়। একই সঙ্গে মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলো সতর্ক করে যে অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপ মৌলিক অধিকার, আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে।

শেষ পর্যন্ত এই অধ্যায়ের সমাপ্তিও ঘটে জবাবদিহির মধ্য দিয়ে নয়, বরং একটি দায়মুক্তির অধ্যাদেশের মাধ্যমে।

struck offনিবন্ধন বাতিল
the Awami League’s registration suspended; the largest party barred from the 2026 voteআওয়ামী লীগের নিবন্ধন স্থগিত; বৃহত্তম দলটি ২০২৬-এর ভোট থেকে নিষিদ্ধ
by the mobজনতার হাতে
‘mob terror’ called an ominous sign as crowds delivered punishment outside the lawআইনের বাইরে জনতার শাস্তিদানকে ‘মব সন্ত্রাস’ বলে অশনিসংকেত আখ্যা
a businessএক ব্যবসা
mass, catch-all cases against opponents; ‘litigation has become a business,’ one victim saidবিরোধীদের বিরুদ্ধে ঢালাও গণমামলা; ‘মামলা এখন একটা ব্যবসা’, বলেন এক ভুক্তভোগী
freedomsস্বাধীনতা
rights monitors warned the interim government’s own steps were eroding fundamental libertiesমানবাধিকার পর্যবেক্ষকরা সতর্ক করেন, অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপ মৌলিক অধিকার ও স্বাধীনতাকে খর্ব করছে।
the pressসংবাদমাধ্যম
broadcast media plunged into a ‘new crisis’; journalists faced cases and pressureসম্প্রচারমাধ্যম ‘নতুন সংকটে’ নিমজ্জিত; সাংবাদিকরা মামলা ও চাপের মুখে
indemnityদায়মুক্তি
a 15 January 2026 ordinance granting the uprising legal immunity for ‘political resistance’২০২৬ সালের ১৫ জানুয়ারির এক অধ্যাদেশ অভ্যুত্থানকে ‘রাজনৈতিক প্রতিরোধের’ জন্য আইনি দায়মুক্তি দেয়
Part IIদ্বিতীয় পর্ব · Another Bangladeshনতুন বাংলাদেশ
Ending discrimination?বৈষম্যের অবসান?

The Campuses Purgedক্যাম্পাসে শুদ্ধি অভিযান

A movement named against discrimination produced, on the campuses, an engine of it. In the weeks after the takeover, teachers were mobbed into resignation, implicated in mass criminal cases, and in some places assaulted; students were expelled by the thousand for their perceived loyalties. Educators called it a period of “unprecedented anarchy.”

The tallies below span schools, colleges and universities, from forced resignations at the top to expulsions and blocked exams at the bottom.

‘বৈষম্যবিরোধী’ আন্দোলনের পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভিন্ন ধরনের বৈষম্য, প্রতিশোধ এবং ভয়ের পরিবেশের অভিযোগ ওঠে। আন্দোলনের পরের সপ্তাহগুলোতে অনেক শিক্ষক মবের চাপে পদত্যাগে বাধ্য হন, অনেকের বিরুদ্ধে গণহারে ফৌজদারি মামলা হয়, সেই সাথে অনেককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। একই সময়ে রাজনৈতিক পরিচয়ের অভিযোগে হাজার হাজার শিক্ষার্থী বহিষ্কার, সাময়িক বরখাস্ত কিংবা পরীক্ষায় অংশগ্রহণে বাধার মুখে পড়ে। শিক্ষকদের একটি অংশ এই সময়কে ‘নজিরবিহীন নৈরাজ্যের সময়’ হিসেবে বর্ণনা করেছেন।

নিচের তথ্যগুলো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়—সব স্তরের ঘটনাপ্রবাহ তুলে ধরে। শিক্ষককে পদত্যাগে বাধ্য করা, শিক্ষার্থীদের বহিষ্কার, পরীক্ষা আটকে দেওয়া এবং অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে আন্দোলন-পরবর্তী ক্যাম্পাসের বাস্তবতার একটি সামগ্রিক চিত্র ফুটে ওঠে।

3,500৩,৫০০
teachers at some 2,000 private institutions targeted for harassmentপ্রায় ২,০০০ বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক হয়রানির শিকার হন
500৫০০
teachers injured or made ill; 1,000 more had salaries and allowances stoppedশিক্ষক আহত বা অসুস্থ; আরও ১,০০০ জনের বেতন-ভাতা বন্ধ
36৩৬
Dhaka-district headteachers removed in 16 days (Aug 11–27) — 20 explicitly forced to resignঢাকা জেলায় ১৬ দিনে অপসারিত প্রধান শিক্ষক (১১–২৭ আগস্ট) — ২০ জনকে সরাসরি পদত্যাগে বাধ্য করা হয়
40/53৪০/৫৩
public-university vice-chancellors forced to resignপদত্যাগে বাধ্য হওয়া সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
120১২০
university teachers named in criminal cases — including murder and attempted murderহত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ফৌজদারি মামলায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক
9 + 7৯ + ৭
teachers and officials arrested; 125 more officials harassed, often over social-media postsগ্রেপ্তার হওয়া শিক্ষক ও কর্মকর্তা; সামাজিক মাধ্যমের পোস্টের জেরে হয়রানির শিকার আরও ১২৫ কর্মকর্তা
100,000১০০,০০০
students nationwide had their academic lives disruptedসারা দেশে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত
403৪০৩
students expelled at Dhaka University alone — Jahangirnagar 289+, Chattogram 84শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই বহিষ্কৃত শিক্ষার্থী — জাহাঙ্গীরনগর ২৮৯+, চট্টগ্রাম ৮৪
130+১৩০+
students expelled across Dinajpur, Sylhet and Chattogram medical collegesদিনাজপুর, সিলেট ও চট্টগ্রাম মেডিকেল কলেজজুড়ে বহিষ্কৃত শিক্ষার্থী
life-termযাবজ্জীবন
expulsions, cancelled certificates and mob-blocked exams among the penalties imposedআরোপিত শাস্তি—বহিষ্কার, সনদ বাতিল ও জনরোষের মুখে পরীক্ষা স্থগিত।
Part IIদ্বিতীয় পর্ব · Another Bangladeshনতুন বাংলাদেশ
The endgameশেষ অঙ্ক

The bargain that did get signedযুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত বাণিজ্য চুক্তি

The movement accused the old rulers of selling the country to India in secret pacts, none of which was ever produced. The one great external bargain of the period was not with Delhi but with Washington: facing steep new U.S. tariffs, the interim government made the concessions itself. It cut duties, opened agriculture, and accepted an intellectual-property regime that, as LDC graduation ends Bangladesh’s TRIPS patent waiver early, threatens its generic-medicine industry with a “medicine squeeze.” Some read the deal as a sovereignty risk in its own right, since one clause restricts Bangladesh from trade with states Washington deems unfriendly.আন্দোলনের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভারতের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে দেশ ‘বিক্রি করে দেওয়ার’ অভিযোগ তোলা হয়। তবে পরবর্তীতে এমন কোনো গোপন বা দেশের স্বার্থবিরোধী চুক্তির প্রমাণ কখনো প্রকাশ করা হয়নি। ভারতের সাথে না হলেও, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে গোপনীয়তা চুক্তির (NDA) আওতায় একটি বাণিজ্যিক সমঝোতা স্বাক্ষরিত হয়, যা সমালোচকদের মতে বাংলাদেশের জন্য সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। তাঁদের মতে, সমঝোতার বেশ কয়েকটি শর্ত বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের নতুন উচ্চ শুল্কের মুখে অন্তর্বর্তী সরকার একাধিক বাণিজ্যিক ছাড় দিতে সম্মত হয়। আমদানি শুল্ক কমানো হয়, কৃষি খাত আরও উন্মুক্ত করা হয় এবং এমন একটি মেধাস্বত্ব কাঠামো গ্রহণ করা হয়, যা এলডিসি (LDC) উত্তরণের সঙ্গে সঙ্গে বাংলাদেশের TRIPS-সংক্রান্ত পেটেন্ট ছাড়ের মেয়াদ আগেভাগে শেষ করতে পারে। এর ফলে দেশের জেনেরিক ওষুধশিল্পের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সমালোচকদের মতে, সমঝোতার আরেকটি দিকও উদ্বেগের কারণ। এতে এমন একটি শর্ত রয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ‘অবন্ধুসুলভ’ বিবেচিত রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার চাপ বা বাধ্যবাধকতা তৈরি হতে পারে।

~34%~৩৪%
effective U.S. tariff on Bangladeshi garmentsবাংলাদেশি পোশাকে কার্যকর মার্কিন শুল্ক
$15B$১৫ বিলিয়ন
U.S. LNG the deal commits Bangladesh to buyচুক্তিতে বাংলাদেশ যে পরিমাণ মার্কিন এলএনজি কিনতে বাধ্য
14১৪
Boeing jets among the purchase commitmentsক্রয়প্রতিশ্রুতির মধ্যে বোয়িং উড়োজাহাজ
TRIPS
patent waiver ended early — a squeeze on cheap generic medicinesপেটেন্ট ছাড় আগেভাগে শেষ — সস্তা জেনেরিক ওষুধে চাপ
clauseধারা
a term restricting trade with states the U.S. deems unfriendly — read by some as a sovereignty riskযুক্তরাষ্ট্র যেসব রাষ্ট্রকে বন্ধুভাবাপন্ন মনে করে না, তাদের সঙ্গে বাণিজ্যে বিধিনিষেধ আরোপকারী একটি শর্ত — যাকে কেউ কেউ সার্বভৌমত্বের ঝুঁকি হিসেবে দেখেন
Part IIদ্বিতীয় পর্ব · Another Bangladeshনতুন বাংলাদেশ
The reckoningহিসাব-নিকাশ

A revolution that fails is a tragedy.ব্যর্থ বিপ্লব একটি ট্র্যাজেডি।

A revolution that inverts every promise it was sold on is something else entirely. It is a deception, conceived from the beginning to mislead the students who marched, the families who let them, and the country that hoped.কিন্তু যে বিপ্লব নিজের প্রতিটি প্রতিশ্রুতির বিপরীত ফল বয়ে আনে, তা ট্র্যাজেডিও নয় — স্রেফ প্রতারণা। পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে আন্দোলনে টানা হয়েছিল যেসব শিক্ষার্থীকে—তাঁদের, তাঁদের পরিবার এবং গোটা দেশের সঙ্গে প্রতারণা।

Every figure here is sourced: the July chronology to the daily Bangladeshi press, saved offline beside this file; the Part II data to the rights bodies named on each page.এখানে ব্যবহৃত প্রতিটি তথ্যের উৎস নির্দিষ্ট। জুলাইয়ের দৈনিক কালপঞ্জি বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি, যার কপিগুলো অফলাইনেও সংরক্ষিত রয়েছে। দ্বিতীয় পর্বের উপাত্ত সংশ্লিষ্ট পৃষ্ঠায় উল্লেখিত মানবাধিকার সংস্থার প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে।